Followers

অসুখের দিনরাত্রি

অসুস্থতায় বসে আছি ঘরে। রোজই, বিশেষত সকালের দিকে এতটাই নড়বড়ে অবস্থা থাকে যে মনে হয়, হেঁটে চলে বেরোতে পারব না। বেলা বাড়লে, একটু ঠিক লাগলে বেরোই। তবে পায়ে হেঁটে বা বাসে-অটোয় চলাফেরা করার সাহস নেই। গাড়ি বা ট্যাক্সি নিয়ে বেরোই। যাই, কোথাও গিয়ে বসি। আবার ফিরে আসি। তার মধ্যেই খবর পাই বইয়ের স্টলে হামলা হওয়ার। তার মধ্যেই খবর পাই পদপিষ্ট হওয়ার, মৃত্যুর। তার মধ্যেও দেখি ঝকঝকে, তকতকে মুখ। আলো। 

দিন যায়, তারপর আবার একটা দিন যায়।
আমার কথা বলতে আর ইচ্ছে করে না। কিছু লিখতে আর ইচ্ছে করে না। কিছু পড়তেও আর ইচ্ছে করে না। 

Comments