রোজ সকালে যা চোখে পড়ে
এইসব খবর পড়তে পড়তে কাজে যাই। এক-একদিন পোস্ট করি, বেশিদিনই করি না। কিন্তু প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে; আমরাই ঘটাচ্ছি। এক-একজন মানুষের জন্য যেমন ধন্য মনে করি নিজেকে একই প্রজাতির ভেবে, কিছু কিছু মানুষের জন্য ঘেন্না হয়, লজ্জা করে – আমাকে তাদেরই মতো দেখতে, তাদেরই মতো হাঁটি, চলি, কথা বলি।
মনের দিক থেকেই এই মানুষেরা আলাদা, আমি আলাদা। কিন্তু মন অনেক গভীর কথা – কীভাবে কাউকে বোঝাবো, মন? আমি যে তাদের মতো ভাবি না, ভাবতে চাই না, তাদের ঘৃণ্য উল্লাসের অংশ আমি নই – কীভাবে বোঝাবো? এত সময় কার আছে? এত ধৈর্য্য কার? আমার মুখের কথাই বা প্রমাণ কেন? এই একই মুখ দিয়ে তো হিংসাই ছড়াচ্ছে বেশি। এর চেয়ে অন্য প্রাণীর মতো দেখতে হলে বোধ হয় সদিচ্ছা প্রমাণ করা সহজ হতো।
অন্য সব খবরের মতো এই খবরও চাপা পড়ে যাবে। মানুষ মারলেই চাপা পড়ে যায়, আর কুকুর! আমরা ফেসবুকে angry, sad react দেবো। মাথা নেড়ে বলবো, অনুচিৎ। চাপা পড়ে যাবো। সেই আমরাই, যাদের মতো দেখতে কিছু প্রাণী এই ঘটনাটি ঘটিয়েছে। আমি তাদের মতো দেখতে, তাদেরই সমাজের অংশ – যেন এই অপরাধবোধ আমাকে পুড়িয়ে মারে।
https://www.anandabazar.com/west-bengal/howrah-hooghly/the-accused-people-intentionally-switched-off-the-cctv-cameras-and-killed-a-dog-in-howrah/cid/1417798
Comments
Post a Comment