শেক্সপীয়রের সনেট ১৩০: অনুবাদ
চোখে তার সূর্যের উজ্জ্বলতা লেশমাত্র নেই;
অধর-আভার চেয়ে প্রবালও রক্তিম আরো বেশি;
তুষার শুভ্র হলে, বুক তার রঙা ধূসরেই;
চুল বাঁকা তার হলে, সে আমার এলোতন্ত্রীকেশী।
গোলাপ দেখেছি আমি শ্বেত-রক্ত বর্ণ-সজ্জায়,
কিন্তু চিবুকে অই এমন সজ্জা মেলা ভার;
সুগন্ধীর কিছু ঘ্রাণে আরো বেশি সুখ পাওয়া যায়
যতটা সুবাস নিয়ে ঘন হয় নিঃশ্বাসেরা তার।
মধুর কণ্ঠ তার ভালোবাসি, তবু আমি জানি
বহমান সুরে এর চেয়েও বেশি শ্রুতিসুধা ঝরে;
হয়তো দেখিনি কোনো ঈশ্বরীর যাওয়া, আমি মানি;
প্রিয়তমা হেঁটে গেলে মৃত্তিকায় তার ছাপ পড়ে:
স্বর্গের দোহাই, তবু, এ সোহাগ ততই বিরল
যতদূর যাওয়া যেত করে শুধু সোহাগের ছল।
(My mistress’ eyes are nothing like the sun;
Coral is far more red than her lips’ red;
If snow be white, why then her breasts are dun;
If hairs be wires, black wires grow on her head.
I have seen roses damask’d, red and white,
But no such roses see I in her cheeks;
And in some perfumes is there more delight
Than in the breath that from my mistress reeks.
I love to hear her speak, yet well I know
That music hath a far more pleasing sound;
I grant I never saw a goddess go;
My mistress, when she walks, treads on the ground:
And yet, by heaven, I think my love as rare
As any she belied with false compare.)
ছবি: পিন্টারেস্ট
Comments
Post a Comment