Followers

"আমি তোমার ভাবীকাল"

আলোর কথা বলবো ভাবি যখন, আলোই পথ দেখায়।
  
আজ কলেজস্ট্রীটে যাওয়া কিছু কাজে। ধানসিড়ি বইঘরে খোঁজ করলাম, 'তোমাকে আমি ছুঁতে পারিনি' পাওয়া যাবে? বইঘরে উপস্থিত বন্ধুটির নামও শুভংকর। সে বইটি হাতে দেয় এনে। দেখি, প্রথম পাতায় এই কথাগুলি লেখা। একটু কুন্ঠিত হয়েই জিজ্ঞেস করি তাঁকে, অন্য কারুর জন্য রাখা কপি কিনা এটি।
  
"না। বারো তারিখ কিছু বইতে লিখে রেখেছিলেন লেখক। এই একটিই পড়ে আছে সব শেষে।"
  
বলি, আমি নেব।
  
সে হেসে বলে, "বোধ হয় আপনার জন্যই রাখা ছিল।"
   
কি জানি! এমন সাক্ষাৎ কখন যে কার জন্য রাখা থাকে! দেখা হওয়ার আগেই, আলাপ হওয়ার আগেই এমন স্পর্শ --- নাহ, মানুষই পারে!
  
অন্য দিনের মতোই আজকের এই দিন। আজও কলকাতায়, কলেজস্ট্রীটে একটা সাধারণ দিনে এমন উপহার রাখা থাকে বাংলা বইয়ের দোকানে, বাংলা বইয়ের পাতায়, আগন্তুকের জন্য। 
   
অতীত পেরিয়ে ভাবীকাল আলোর হোক।

Comments