রিভিউ: রাজলক্ষ্মী ও শ্রীকান্ত
কেবলমাত্র কলকাতায় হল না পাওয়ার/ কম সময়ের জন্য হল পাওয়ার/ কম সংখ্যক হল পাওয়ার ভিত্তিতে 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'-কে ভালো সিনেমা বলতে আমার বিশেষ আপত্তি আছে।
অত্যন্ত সাধারণ মানের, মধ্যমেধার চিত্রনাট্য, সংলাপ। 'ব্রোকেন ন্যারেটিভ' বা 'ওপেন এন্ডিং'-এর নামে ২ ঘন্টা ২৭ মিনিট ধরে যা দেখানো হয়েছে, তাকে ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ও বাঁচাতে পেরেছে বলে মনে হয় না। একমাত্র প্রাপ্তি সাত্যকি ব্যানার্জির আবহ। গানের সুর নয়; আবহ।
বিকল্প ভাষ্যের চলচ্চিত্রকারেরা মান্যতা পান না যথাযোগ্য, এ নিয়ে আমার দ্বিমত নেই। পূর্ণ সহানুভূতি এবং সমর্থন রইল তাদের প্রতি। এরকম কষ্টার্জিত স্ক্রীনে এমন সিনেমা আবার এলে আবারও দেখতে যাবো, ইচ্ছে রইল। কিন্তু বঞ্চনার সঙ্গে কোয়ালিটির সম্পর্ক নেই বললেই চলে। ফলতঃ, 'আহা রে হল পায়নি, তাই ভালো' মানসিকতা সরিয়ে রেখে এই সিনেমাটা দেখলেই মঙ্গল।
বিকল্প ভাষ্য বরাবরই মেনস্ট্রিমের বঞ্চনার শিকার। কিন্তু সব বঞ্চিত ভাষ্যই বিকল্প হবে, এমন তো কথা নেই।
Comments
Post a Comment