Followers

হেমন্তসন্ধে: রামকৃষ্ণনন্দ ভবন

রামকৃষ্ণানন্দ ভবনের দোতলায় ২৮ নম্বর ঘরে পেল্লায় শীত পড়তো। মুড়ি আর সিঙাড়া নিয়ে বিকেল পেরিয়ে সন্ধে হতে চলা ঘরে বসে থাকতাম আমি আর উপমন্যু। হাতঘড়ির দিকে তাকালে দেখাচ্ছে সবে চারটে চল্লিশ, এদিকে বাইরে জংলাগুলো গাঢ় সবুজ হয়ে যায়। মশার উপদ্রব থেকে বাঁচতে জ্বালানো গুড নাইটের নীলচে চৌকো কেক পুড়তে পুড়তে ফ্যাকাসে। নোকিয়ার বোতাম-টেপা ফোনে সাইমন এন্ড গারফানকল শোনার দিন আমাদের সে' সব। 
   
Hey sunshine
I haven't seen you in a long time
Why don't you show your face and bend my mind?
These clouds stick to the sky
Like floating questions, why?
And they linger there to die
They don't know where they are going, and, my friend, neither do I...
   
ফোনের চার্জ কমে কমে বন্ধ হয়ে যেত শেষে। প্রেয়ারের আগে ঘরে আলো জ্বলে উঠতো। নিভিয়ে দিতাম আমরা। আরও দু' একজন বন্ধু এসে বসতো এর মাঝে। বাইরের রাস্তার আলো চুঁইয়ে ঢুকতো সেই ঘরে। থার্ড ইয়ার শেষ হতে আর তিন মাস। শীতের হাওয়া বারান্দা দিয়ে যাওয়ার সময় উঁকি মেরে দেখতো, গায়ে সোয়েটার আছে কিনা। দূরের বাড়ির বন্ধুদের মায়ের, দিদার হাতে বোনা সোয়েটার। দু' হাঁটুর ফাঁকে হাতের পাতা রেখে ঘষতাম আমরা। বাইরে, তেমাথার মোড়ে আলোর গায়ে হিম লেগে থাকতো। আশির দশকে রাহুল দেব বর্মণের দেওয়া খুব একাকী কিছু সুর ছিল। সেই সুরের মতো সন্ধে আসতো। 
  
https://youtu.be/HSVJWMA5hhs

Comments