Followers

অপরাজিতা সোল্ড আউট

আজ বইমেলায় ঋত প্রকাশনের ঘরে (২২৬) 'অপরাজিতা'র সমস্ত কপি নিঃশেষিত। 
  
এ' কথা তাকে বললে, সে বুঝি সময় দিত আমায় প্রথমে একটুক্ষণ, দম নেওয়ার। তারপর, কেবল একবারের স্মিত হাসিতে এই ভিড়-ঠাসা সন্ধের বইমেলা মুড়ে দিত স্নেহে। বলতো, "বলেছিলাম না, তুমি কবিতাতেই ভরসা রেখো..."
  
আজ বইমেলায় ঋত প্রকাশনের ঘরে অপরাজিতার সমস্ত কপি শেষ। দুঃখপ্রকাশ করি তাঁদের কাছে, যাঁরা খোঁজ করে পেলেন না। অপরাজিতা ভালোবাসার কথা বলে, তাই সে এভাবে সবার ভালোবাসা ফিরে পাবে, এ আমার কল্পনার অতীত ছিল, সত্যিই। 
  
চারিপাশের এত দৈন্যের মধ্যে, দারিদ্রের মধ্যে, হতাশার মধ্যে কলকাতা, আমার শহর, অপরাজিতাকে ভালোবাসলো, আশ্রয় করলো, আশ্রয় দিল। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার।
 
অগত্যা, তার কথামতো, কবিতাতেই ভরসা রাখা। এরই মধ্যে প্রেসে আরো বই ছাপানোর কাজ চলছে, প্রায় শেষের পথে। কাল দুপুর থেকে আবার 'অপরাজিতা' থাকবে মেলাপ্রাঙ্গণে।

৪ঠা ফেব্রুয়ারী ২০২০

Comments