মৌসুমী ভৌমিক
কলেজে ফার্স্ট ইয়ার। চুটিয়ে অর্কুট চলছে। এক অর্কুট-বন্ধু একটা গান পাঠালো আমার মেইল আইডি চেয়ে নিয়ে। গায়িকা মৌসুমী ভৌমিক। গানটি শুরু হচ্ছে --
"আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে যেতে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতীর ধরে বহুদূর, বহুদূর হেঁটে এসেছ,
আমি কখনও যাইনি জলে, কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ ডানামেলা গাংচিলে,
বলো আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে, আমাকেও সাথে নেবে, নেবে তো আমায়?"
হাত-পা কাঁপছে তখন। চোখ মুছতে হচ্ছে। আঠারো বছর বয়সে এই ভাষার মুখোমুখি হয়েছি, প্রতি মুহূর্তে মনে হচ্ছে, সবই তো ইনি বলে দিলেন। আমাদের আর কী বলার পড়ে রইলো!
তারপর থেকে শুধু নিশ্চুপ শুনে গে'ছি তাঁর গান। দু-এক সময় দেখেওছি তাঁকে কোথাও। কথা বলতে এগিয়ে যাইনি আর। কী আর বলবো! মাথার মধ্যে 'যশোর রোড', 'অনন্য' ঘুরপাক খায়।
এইবারের কলকাতা বইমেলায় 'ঋত' প্রকাশনের স্টলে এসেছিলেন। সাহস করে দেখা করে আমার 'একক' বইটা দিলাম। একটু হেসে জানতে চাইলেন, কী করি। কবিতা, নাটক নিয়ে অল্প দু-এক কথা বললেন।
তখন আর কথা!
"আমার কিছু কথা ছিল,
তোমায় বলার, কেবল তোমায় ..."
Comments
Post a Comment