ঘুণ
প্রতিটা আস্ফালন,
ভেঙে দেওয়া প্রতিটা আঘাত,
হরেক নির্লজ্জ সমাবেশ
আমায় শিক্ষার কাছে অপরাধী করে তোলে।
শব্দ নয়। অর্থ নয়। নীতি নয়।
এসবের প্রয়োজন গেছে বহুদূর, এইবার
এখনও কি ভিত্তি দরকার?
শিক্ষার পায়ে পড়ে মাথা কুটে মরার সুদিন!
হা শহর!
চেতনার, সৃজনের আরও ছিল ঋণ...
আপাতত বুকজুড়ে এই জেনে শুধু বেঁচে থাকা --
শিক্ষার দোহাই
আমায় শিক্ষার কাছে অপরাধী করে তোলে।
© ১৪.৫.১৯
Comments
Post a Comment