অপরাজিতা: গদ্য ১
এ তোমার পথ নয়, প্রাজ্ঞ। এত জেনেও শেষে ভুল পথ বাছলে?
পথ ঠিক বা ভুল হয়, মনে করি না। স্খলন বা উদ্ভাস, সবই তো আমাদের। মানুষের।
পথেই স্খলন রাখা থাকে, হে ধীর।
ঠিক যেমন পথের চর্যায় উদ্ভাস।
এমন অমানিশা রাত্রি। পক্ষকাল সন্ত্রস্ত হয়ে স্থবির হয়ে গেছে, চাঁদ ওঠেনি বহুকাল। নক্ষত্রদেশ নিয়ত ঢেকে যাচ্ছে দুরারোগ্য সময়ে। তার মধ্যেও কিসের আশা তোমার? বাস্তবজ্ঞানকে তুচ্ছ কোরো না। হীন সময়ে দুর্বল হয়ো না।
হীনতা সময়ের নয়। আমাদেরই। হীনতার উত্তরসন্ধান বৃথা। যদি না ভালোবাসার কথা বলি। তার কথা বলি। সাহসের কথা বলি।
Comments
Post a Comment