কবীর সুমন ১
বাড়ি ফেরার পথে ছাতিমফুল দেখে আমি তাকে একদিন বলবো ভেবেছিলাম, আমাদের সাক্ষাৎ যদি অন্য কোনো ভবিষ্যতে কলকাতা থেকে দূরের কোনো শহরে হতো, তাহলে এই নীরবতা, দূরত্ব বোধ হয় আসতো না।
সে তেমনই কোনও পলাশের মুখে দাঁড়িয়ে হয়তো ভেবেছিল আমায় বলবে, আমাদের সাক্ষাৎ যদি না-ই হতো এই জীবনে, তাহলে নীরব এবং দূরে থেকেও আমরা জানতাম, কেউ বোধ হয় ভালো আছে।
আমি কেবল তাকে বলেছিলাম, কথার পিঠে যখন কথা এত বাড়ে আজকাল, তবে কি থেমে যাওয়াই ভালো?
সে আমায় কেবল বলতে পেরেছিল, পৃথিবী যেখানে এভাবে জ্বলছে, আমাদের পূর্ণতায় থাকা কি শোভা পায়? এখন আসি। পরে না হয় দেখা হবে।
কবীর সুমন লিখে চলেন,
"আমি যাকে ভালোবাসি,
সে কাঁদে দুনিয়ার জন্য
সে বড় একলা, অনন্য
বেশি বয়সের প্রেমের মতো।"
Comments
Post a Comment