খোয়াবের গান
কেউ ভাবেনি, কেউ ভাবেনা সময় আসার আগে
স্বপ্ন দেখার ইচ্ছেয় ঠিক ক'জন বন্ধু লাগে!
কটা ফানুস ছাড়লে শহর তর্কের মুখোমুখি
একরোখা হয়ে থামিয়ে দেবে নষ্টামি, বুজরুকি!
তখন পাবে আলোর খবর, ঝড়ের মুখে ঘর
মন-উচাটন দিচ্ছে উড়ান, খোয়াব-সফর।
অনেক ছিল গল্প বলার, অল্প ছিল ছুটি
কলকাতা তার আস্ফালনে শানায় মোরগঝুঁটি!
কিন্তু কথায় বাঁধছে কথা, মুখ ফেরানো দায়
সূর্য পোড়ে সুরের তোড়ে -- হন্যে, নিরুপায়!
তখন প্রথম বসন্তকাল, মিলছে আপন-পর
মন-উচাটন দিচ্ছে উড়ান, খোয়াব-সফর।
পোস্টার: বিপ্রজিৎ
Comments
Post a Comment